ডক্টর মুহাম্মদ ইউনুস🌍বিশ্বে🇧🇩বাংলাদেশের জন্য একটা ব্রান্ড
ড. মুহাম্মদ ইউনুস গতকাল জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকে বলেছেন, আল্লামা দেলোয়ারের হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে সংগঠিত হত্যাকান্ড এবং শাপলা চত্ত্বরের গণহত্যাকেও যেন জাতিসংঘ তদন্তের আওতায় নেয় এবং লিপিবদ্ধ করে।
দেশে এর আগে স্বৈরশাসক এরশাদের পতনের পরও তাকে কিছু করা যায় নাই। বিএনপি ৯১-তে ক্ষমতায় এসে তাকে জেলে দেয় ঠিকই কিন্তু প্রোপার অভিযোগ ফ্রেম করতে ব্যর্থ হয়। হাসিনা ৯৬-তে ক্ষমতায় এসে ৯৭ সালে এরশাদকে মুক্তি দেয়। ফলে জাতীয় পার্টি পুনর্জীবন পায়। এরপর পলিটিক্যালি এরশাদকে আর আটকানো সম্ভব হয় নি।
জাতিসংঘের মাধ্যমে হাসিনার আমলনামা এভাবে একের এক ফ্রেম করার ফলে হাসিনার সব কিছু ডকুমেন্টেড থাকছে। তার অস্বীকার করার কোন রাস্তা থাকছে না। ৩০ বছর পরও সবাই জানবে কিভাবে মাত্র দুই সপ্তাহে ১৪০০+ মানুষ মেরে ফেলা হয়েছে। কিভাবে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়েছে। কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রী লাশ গুম করার নির্দেশ দিতেন। কিভাবে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশে আয়নাঘরের মত একটা কুখ্যাত জিনিস তৈরী করা হয়েছিল।
ফলে আন্তর্জাতিকভাবে পশ্চিমাদের কাছে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ভারতের পক্ষে খোলাখুলি হাসিনার পক্ষ নেয়ার রাস্তা বন্ধ করা হয়েছে। এক কথায় এই ডকুমেন্টেশনগুলো হাসিনা আর লীগের রাজনীতির কফিন।
পরশু লুতফে সিদ্দিকী বলেছিলেন ড. ইউনুস এই মুহুর্তে জীবিত নোবেল লরিয়েটদের মধ্যে সবচেয়ে পরিচিত এবং ইনফ্লুয়েন্সিয়াল। জাস্ট উনি সরকারে থাকাতে আমরা এমন এমন জায়গায় থেকে আমন্ত্রন পাচ্ছি যেসব জায়গায় এমনিতে আমাদের ডাকার কথা না। উনি সব জায়গায় যেয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাতকার দিচ্ছেন আর জুলাই-আগস্টের ঘটনাগুলো তুলে ধরছেন।
ভারত মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে অপপ্রচার করে যে আউটপুট বের করার চেস্টা করে, ড. ইউনুসের একটা সাক্ষাৎকার, একটা স্টেটমেন্ট মিলিয়ন মিলিয়ন ডলারের উপর পানি ঢেলে দেয়।
টু বি ফ্র্যাংক, এই সরকারের হেড অফ স্টেট যদি ড. ইউনুস না হতেন তাহলে এই সরকার এতদিন টিকতে পারতো কিনা সন্দেহ।
ড. ইউনুস বলছেন, ইলেকশন শেষে উনি উনার পুরানো পেশায় ফিরে যাবেন। বাট নেক্সট ইলেক্টেড সরকারের উচিত হবে ড. ইউনুসকে কোন না কোনভাবে দেশ পরিচালনার সাথে যুক্ত করা। অন্তত উনার ব্র্যান্ডিং এবং বিলিয়ন ডলারের ক্রেডিবিলিটি যেন কোন না কোন ভাবে কাজে লাগানো যায় সে উদ্দ্যেগ নেয়া।
জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের একজন ড. ইউনুস আছেন যিনি সকল আন্তর্জাতিক প্রেশার একাই এবসর্ব করছেন। বাংলাদেশ আপনার প্রতি কৃতজ্ঞ।
- শাহরিয়ার আহমেদ সাদাব
Comments
Post a Comment